সর্বশেষ সংবাদ ::

জেলা বিএনপির সভাপতি বাদশার সুস্থতা কামনায় কাহালুতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বাদ জোহর কাহালু চারমাথা জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, বিএনপিনেতা শফিক তালুকদার, সাইফুল ইসলাম সাঈফ, বেলাল হোসেন, রেজাউল করিম, আব্দুর রহমান, ফেরদৌস আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, আব্দুল হালিম বাদল, ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গোফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, যুবদলনেতা সুলতান সরদার, রায়হান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *