সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ৩নং ওয়ার্ডে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী

বগুড়া সংবাদ : রবিবার বিকেলে বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিতলাহাট ও কাটনারপাড়া এলাকায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ বেগ, মামুনুর রশিদ, ৩ নং ওয়ার্ডের সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারী ডাক্তার গোলাম সাকলাইন, ডাক্তার আবু বক্কর সিদ্দিক, আজিজুল ইসলাম, আশিকুর রহমান, মাওলানা রায়হান আলী প্রমুখ। পরে কালিতলাহাট এলাকায়এক সংক্ষিপ্ত পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হাটে বাজারে চাঁদাবাজদের কোন ঠাঁই থাকবেনা। সকলের কর্মসংস্থানের মাধ্যমে সুষ্ঠ সুন্দর সমাজ গঠন করা হবে। সমাজে কুরআন প্রতিষ্ঠা হলে কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। সুন্দর সমাজ গঠনে  দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

Check Also

বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ায় নকল ও নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *