সর্বশেষ সংবাদ ::

রমজানে মাদ্রাসার ছুটির তালিকা সংশোধন

বগুড়া সংবাদ : পবিত্র রমজান মাসে মাদ্রাসার ছুটির তালিকা সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে। পবিত্র রমজান উপলক্ষে ৭ মার্চ থেকে মাদ্রাসায় ছুটি শুরুর কথা থাকলেও তা এবার সংশোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি জারি করা দেশের ৩ সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি ইবতেদায়ি। দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসাগুলোর জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ (পনেরো) দিন শ্রেণি কার্যক্রম চালু থাকবে।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপন যুক্ত করে অফিস আদেশ জারি করেছে। মাদ্রাসা অধিদপ্তরের আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত মোট ১৫ (পনেরো) দিন শ্রেণি কার্যক্রম চালু রাখতে অনুরোধ করা হলো।এ বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় রোজায়ও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর একই সিদ্ধান্তে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। তবে প্রাথমিক বিদ্যালয় রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০-২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ রোজায় খোলা রেখে বিজ্ঞপ্তি জারির মধ্যেই ১১ ফেব্রুয়ারি ছুটির বর্ষপঞ্জি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাতে ৭ মার্চ থেকে পুরো রমজানে মাদ্রাসা ছুটির তথ্য জানানো হয়। এখন পবিত্র রমজানে মাদ্রাসাও খোলা রাখার নির্দেশনা এল।

Check Also

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  ০৩/১২/২০২৫ বুধবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *