সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে রাস্তা নির্মাণে বাধা, এলাকাবাসীর মানববন্ধন ছাত্র-ছাত্রী

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের  প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তাফিজুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার সংযোগ নির্মাণে বাধা ও রাস্তার ওপর ঘর নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী, অভিভাবক ও  ছাত্র -ছাত্রী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।

শনিবার (২৬ অক্টোবর) অনুমান সকাল ১০টার দিকে তেলিহাটা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম মিন্টু, সরোয়ার জাহান মিলন, সুখানপুকুর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক আসাদুল ইসলাম, সমাজসেবক হিমাংশু চন্দ্র রায়, ব্যবসায়ী আবু সাঈদ রতন, ছাত্র আব্দুল আজিজ, জিসান, ছাত্রী নন্দিনী রায়, তিথি রায়, জারিন ও নুরে জান্নাত প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কিছু প্রভাবশালী ব্যক্তির ঘর নির্মাণের কারণে কাজ বন্ধ হয়েছে। তারা দ্রুত ঘর সরিয়ে রাস্তা নির্মাণে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট  উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা

Check Also

বগুড়া-৪ আসনে মার্চ ফর দাঁড়িপাল্লা দখলদার, দৃর্নীতিবাজ, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিন -শিবির সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *