সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : ৫২তম বাংলাদেশ গ্রীষ্মকালীন ফুটবলসহ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলার ফাইনালে অংশ নেন গাবতলী পাইলট স্কুল বনাম কালিমাবাদ উচ্চ বিদ্যালয়। খেলায় কালিমাবাদ উচ্চ বিদ্যালয় ২-১ গোলে গাবতলী পাইলট স্কুলকে পরাজিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এেেত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম ও মোস্তাফিজার রহমান মজনুর পরিচালনায় আর বক্তব্য রাখেন পাইলট স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, তরফসরতাজ মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম, নাড়ুয়ামালা স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা,সোন্দাবাড়ী স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Check Also

বগুড়ার গাবতলীতে শহীদ জিয়াউর রহমানের  ৪৫ তম সাহাদত বার্ষিকী পালিত 

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :৩০ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে মহান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *