সর্বশেষ সংবাদ ::

কাহালুর মুরইল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর বাখরা ফোরকানিয়া মক্তব মাঠে মুরইল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী প্রামানিক।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, মুরইল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রাব্বী হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Check Also

কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাদাত এর নেতৃত্বে বগুড়া ২ শিবগঞ্জে ধানের শীষের গনসংযোগ

  বগুড়া সংবাদ  : রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  ,বগুড়া) : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *