সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  উপজেলা প্রশাসনের আয়োজনে শ্বারদীয় দুর্গোৎসব ও সোনাতলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। ইউএনও স্বীকৃতি প্রামানিক সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,থানার ওসি রওশন কবীর, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরাম হোসেন,সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব রাজা,আনসার ভিডিপি অফিসার মরিয়ম বেগম ও দুর্গাপূজা উদযাপন পরিষদের সদস্য বিকাশ চন্দ্র স্বর্ণকার প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম মন্ডল,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,যুবদল নেতা হারুন-অর-রশিদ ও মোহনা টেলিভিশনের সোনাতলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু-সহ অনেকে।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *