সর্বশেষ সংবাদ ::

কাহালুর বিনোদ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর বিনোদ কল্যাণপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনোদ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে অত্র ক্লাবের ইনছানের স্মরণে নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনোদ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও নারহট্র ইউ পির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল বারী প্রামানিক, সাবেক ইউ পি মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সরকার, আওয়ামীগনেতা বেলাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া মুদি দর্শকবৃন্দ। খেলায় অংশগ্রহণ করেন ফারদিন ফুটবল একাদশ বনাম হানজালা ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন গোলাম ফেরদৌস (ঠান্ডু)। তাকে সহযোগিতা করেন আনিছার রহমান ও জাহিদ হাসান।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *