সর্বশেষ সংবাদ ::

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে টিএমএসএস মহিলা মার্কেটের অডিটোরিয়ামে আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি এ্যাড. আব্দুল বাছেদ এর সভাপতিত্বে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এ্যড. একেএম মাহবুর রহমান, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক আহব্বায়ক গোলাম মোঃ সিরাজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *