সর্বশেষ সংবাদ ::

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জিয়াউল হক। সা¤প্রতিক সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কর্মকাÐে অস্বস্তিবোধ করায় শনিবার জিয়াউল হক তার নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

জিয়াউল হক ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের আসাদুল হকের ছেলে এবং তিনি ধুনট উপজেলা সেচ্ছাসেবক দলের আহŸায়ক কমিটির ২২ নম্বর সদস্য। তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে জিয়াউল হক লেখেন, ‘‘আমি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধুনট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। দীর্ঘদিন দলের সঙ্গে থেকে কাজ করেছি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে। কিন্তু সময়ের সাথে আমার ব্যক্তিগত আদর্শ ও চিন্তাধারায় পরিবর্তন এসেছে। বর্তমান অবাস্তবতায়, আমি আর এই দলের রাজনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না। তাই কোনো চাপ বা প্ররোচনা নয়, সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে আমি বিএনপির সকল দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।

Check Also

কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাদাত এর নেতৃত্বে বগুড়া ২ শিবগঞ্জে ধানের শীষের গনসংযোগ

  বগুড়া সংবাদ  : রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  ,বগুড়া) : কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *