সর্বশেষ সংবাদ ::

বিএনপি নেতা কর্মীর উপর হামলার প্রতিবাদে দুপচাঁচিয়ার তালোড়ায় পৌর বিএনপির প্রতিবাদ সভা

বগুড়া সংবাদ :  ফ্যাসিস্ট আওয়ামী মদদ পুষ্ট মাদক স¤্রাজ্ঞী বানু ও তার ছেলেদের দ¦ারা তালোড়ায় বিএনপি নেতা কর্মীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মে বুধবার সন্ধ্যায় তালোড়া পৌর বিএনপির উদ্যোগে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবুর সভাপতিত্বে ও সধারণ সম্পাদক এমরান আলী রিপুর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন তালোড়া পৌর বিএনপির সহসভাপতি এনামুল হক হিটলার, খাদেমুল ইসলাম, সাংগঠনক সম্পাদক মাহিছুর রহমান কাজল, বিএনপি নেতা রমজান আলী রুনু, হাফিজার রহমান হাপু, তালোড়া পৌর যুবদলের যুগ্মআহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, তালোড়া পৌর তাঁতী দলের সভাপতি খায়রুল বারী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা প্রশাসনের প্রতি দ্রæত এ মাদক স¤্রাজ্ঞীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ সময় তালোড়া পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *