সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ :  জুলাই সহ সকল গণহত্যার বিচার ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবির সহ সকল মামলা প্রত্যাহারের দাবীতে ছাত্র শিবির বগুড়া জেলা শাখা বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে। সরকারী আজিজুল হক কলেজ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারী হাফেজ ইমরাান হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে সকল বৈষম্য দুর করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবী করেন।
ক্যাপশন:
জুলাই সহ সকল গণহত্যার বিচার ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ছাত্র শিবির বগুড়া জেলা শাখা বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে।

Check Also

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

বগুড়া সংবাদ : বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি কর্তৃক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *