সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ওয়ারেন্টভুক্ত ৯ আসামী গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রামের শাহাদত হোসেন কলম (৩২), দূর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা (২২) নশরতপুর ইউপির বিনাহালির মামুন হোসেন (২৪), বিনসারার আবু তালেব (৩৬), সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার জাভেদ (৩৫), চা-বাগানের রাজু (২৪)  রথবাড়ির ফারুক (২৫), আদমদীঘি সদর ইউপির কুসুম্বি গ্রামের ফেরদৌস (৩৫) ও সান্তাহার ইউপির কাশিমিলা গ্রামের আব্দুর রহমান (২৮)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, থানায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Check Also

দেশে আর নতুন কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা-অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া  সংবাদ : ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *