সর্বশেষ সংবাদ ::

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট মেঘদ্বীঘ ক্রীড়া চক্র ও ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর জয়

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠাানরত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের বৃহস্পতিবারের খেলায় মেঘদ্বীপ ক্রীড়া চক্র ৯ উইকেটে ইয়ং এক্সপ্রেসকে এবং ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী ১১৩ রানের বিশাল ব্যবধানে বেলাইল ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।
সকালে দিনের প্রথম খেলায় মেঘদ্বীপ ক্রীড়া চক্র টসে জিতে ইয়ং এক্সপ্রেসকে ব্যাট করতে পাঠায়। মেঘদ্বীপের দূর্দান্ত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯০ রানব তোলে ইয় এক্সপ্রেস। দলের হয়ে স্নেহ সর্বোচ্চ ২২ ও ইমন ১৯ রান করেন। মেঘদ্বীপের রাহান ৩টি, হৃদয়, নাবিয়াত, জনি ও হাসিব ১টি করে উইকেট শিকার করেন। জবাবে মেঘদ্বীপ ক্রীড়া চক্র ১২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। উদ্বোধনী ব্যাটসম্যান রাফিন অপরাজিত ৪৭, ফারহান ২১ এবং ফরিদ অপরাজিত ১৮ রান করেন। মোমিন একমাত্র উইকেটটি লাভ করেন। বিজয়ী দলের রাহান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করে বেলাইল ক্রিকেট ক্লাবের সামনে ১৭৪ রানের টার্গেট ছুঁড়ে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন দূর্জয়। এছাড়া তাসদিক ৩১, ইলমান ২৫, রবিউল ২৩ এবং জয় অপরাজিত ২১ রান করেন। বেলাইল ক্রিকেট ক্লাবের রকি ও রামি দুটি করে উইকেট লাভ করেন। জবাবে বেলাইল ক্রিকেট ক্লাব ১৫ দশমিক ৩ ওভারে ৬০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মাহাদী সর্বোচ্চ ২২ রান করেন। জয় ৪টি, ইয়াকুব ও রাফি ২টি করে এবং দূর্জয় একটি উইকেট শিকার করেন। বিজয়ী দলের জয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন। এসময় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সদস্য সচিব অশোক কুমারসহ আম্পায়ারগণ উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন জাহিদ ইকবাল জিতু, রুহুল আমিন ও বিপুল। স্কোরার ছিলেন জি আর কানু। শুক্রবার দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর মুখোমুখী হবে রাহুল গ্রুপ স্পোটিং ক্লাব এবং দুপুর ১টায় সাতমাথা কিংস এর প্রতিপক্ষ ফ্রেন্ডস ইলেভেন।

 

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *