সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের নতুন কমিটি ঘোষণা 

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপজেলা এনজিও সমন্বয় ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ইউএনও। কমিটিতে কাওছার আলী বিশ্বাসকে সভাপতি ও তরিকুল ইসলাম জেন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে অন্য পদে যায়া নির্বাচিত হয়েছে তাঁরা হলেন- সহ সভাপতি পদে আবদুল আলীম, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার, নির্বাহী সদস্য জেকের আলী, শফিকুল ইসলাম, সফিকুল ইসলাম। সভায় উপজেলার প্রায় ৪০ টি এনজিওর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *