সর্বশেষ সংবাদ ::

আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

বগুড়া সংবাদ :রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহলদল। বুধবার বিকেলে আটকের পর আত্রাই থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলে, নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামের খয়বর আলীর ছেলে আব্দুল মতিন (৩২) এবং একই গ্রামের লেকবার আলীর ছেলে
শান্ত হোসেন (২৪)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহলদল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার হাটকালুপড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই কেজি গাঁজাসহ আব্দুল মতিন ও শান্ত হোসেন নামে মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করে। আটককৃতদের আত্রাই থানাপুলিশে সোর্পদ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Check Also

বগুড়ায় এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করল জেলা ছাত্রদল

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার বিভিন্ন এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *