সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া নবাগত ইউএনও শাহরুখ খানকে স্বেচ্ছাসেবকদলের শুভেচ্ছা প্রদান

বগুড়া সংবাদ :দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ২১জানুয়ারি মঙ্গলবার বিকালে তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মর্তুজা আলী, সদস্য মামুনুর রশিদ প্রমুখ।
অপরদিকে একইদিন কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গোলাম মুক্তাদির সবুজ।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *