সর্বশেষ সংবাদ ::

ধুনটে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনটে জেলা প্রশাসকের সাথে
মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সাথে ধুনট উপজেলায় কর্মরত সরকারি কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-জনতা এবং গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ওসি সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, সাংবাদিক রফিকুল আলম, ছাত্র প্রতিনিধি তাজবিউল হাসান মুরাদ প্রমূখ।

Check Also

তালোড়ায় মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদ্রাসায় ইফতার মাহফিল

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ইসলাম নগর মদিনাতুল উলুম রফিকুল ইসলাম ক্বওমী মাদরাসার আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *