সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়া হয়েছে : বিমান বাহিনী প্রধান

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়া হয়েছে : বিমান বাহিনী প্রধান

বগুড়া সংবাদ : বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান বলেছেন, বগুড়া এয়ারপোর্ট ( বিমানবন্দর) চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।

আজ রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খান বলেন, এ বন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেয়নি তারা। আমরা নতুন করে সরকারকে প্রস্তাব দিব। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতেও কমপক্ষে একবছর সময় লাগবে।বগুড়ায় বিমান বাহিনী প্রধান আরও বলেন, এ এয়ারপোর্ট চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে, তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু উদ্যোগ নেয়া হয়েছে।

 

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে-শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ  : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *