সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত 

বগুড়া সংবাদ : “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নিশিত কুমার চৌধুরী, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জহুরুল হক, পিআইও আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুধীজন প্রমুখ।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *