সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সোনাতলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলায় গতকাল রোববার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় মোট ৩,১৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। প্রত্যেক কৃষককে ২০ কেজি করে গম,২ কেজি করে ভূট্টা,৫ কেজি করে মসুর,১কেজি করে পিয়াঁজের বীজ,১ কেজি করে সরিষা,৮ কেজি করে খেসারী,৫ কেজি করে মুগ ও ১০ কেজি করে বাদাম এবং সেই সাথে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সাবিহা আক্তার সুরভী ও আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগমসহ অনেকে।

Check Also

বগুড়ার গাবতলীতে চাঞ্চল্যকর রিতা মজুমদার হত্যা রহস্য উন্মোচন: গ্রেপ্তার ২, হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার

বগুড়া সংবাদ বগুড়ার গাবতলীর মমিনহাটা গ্রামে ক্লুলেস ও চাঞ্চল্যকর রিতা মজুমদার (৫০) হত্যা মামলার রহস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *