সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

বগুড়া  সংবাদ: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষ্যম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় যুব শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত, থানার  উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা, বৈষ্যম্য বিরোধী ছাত্র  আন্দোলনের উপজেলা কমিটির সমন্বয়ক আল ফাহাদ প্রমুখ। সভা শেষে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রাপ্ত ৫ জন যুবক-যুবতীর মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও ৩০ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Check Also

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *