সর্বশেষ সংবাদ ::

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

বগুড়া সংবাদ:আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন।

প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে ফল।

এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd এবং www.eduboardresults.gov.bd -এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *