সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা গ্রেপ্তার

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা গ্রেপ্তার

বগুড়া সংবাদ: বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।  বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

Check Also

বগুড়া চেম্বারের নির্বাচনে বিএনপির একাধিক জামায়াতের একক প্যানেলে মনোনয়ন সংগ্রহ

বগুড়া  সংবাদ : আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই ) এর নির্বাচনে বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *