

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার সকালে পর্যটন মোটেলে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের একাদশ শ্রেণীর নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠান কলেজ সভাপতি আসাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজ সেক্রেটারী মো’তাসিম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান পাবলিকেশন ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছের মোহাম্মদ ত্বহা, ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারী সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সময়ের সর্বোত্তম ব্যবহার করে তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত ও সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস গড়ে তুলবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা