সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বনানী গোল চত্বর হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে ও  সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। সমাবেশে প্রধান অতিথি বলেন,  সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদ জানান। তারা গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরোও বলেন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহŸায়ক নুর মোহাম্মদ, রাফি,জাকিরুল,রাজু,আবু হাসান,সবুজ,নাঈম,  জোবায়ের সুলতান,পারভেজ, সাগর,  জেলা ছাত্রদলের ১ নং সদস্য রাহি হাসান,  শহর ছাত্রদলের ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহান সহ বিভিন্ন বিভাগের আহŸায়ক, সিনিয়র যুগ্ম আহŸায়ক,সদস্য সচিব সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ৩০০ বছরের ঐতিহ্যবাহী উথলী মাছের মেলা

বগুড়া সংবাদ :  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *