সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে  সংবাদ সম্মেলনে পাল্টা সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগের দাবি শিপন আলীর

বগুড়া সংবাদ  : ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধ : বগুড়ার গাবতলীতে  সংবাদ সম্মেলনে পাল্টা সংবাদ সম্মেলন চাকুরী দেওয়ার নামে  ৭ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শিপন আলী  বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনার দাবি করেছেন অ্যাডভোকেট  শিপন আলী। সোমবার ১২ অক্টোবর ২০২৬ গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে লিপি খাতুন নামের এক নারীর সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শিপন এসব দাবি করেন। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট শিপন আলী বলেন, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুনের সঙ্গে তার পরিচয় হয় পারিবারিক ও অন্যান্য মামলা পরিচালনার সূত্র ধরে। তার দাবি, এসব মামলার একপর্যায়ে আপস-মীমাংসা হয়।
‎শিপন আলীর দাবি, ২০২৪ সালের ২৪ জুলাই আদালতে এফিডেভিটের মাধ্যমে লিপি খাতুন তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক নেই বলে ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে এক নারী সংসদ সদস্যের মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে তার ছোট বোন শাম্মী আকতার স্মৃতির কাছ থেকে লিপি খাতুন ৭ লাখ টাকা গ্রহণ করেন বলে তিনি অভিযোগ করেন। এ সময় লিপি খাতুনের স্বাক্ষর করা একটি চেকও দেওয়া হয় বলে তার দাবি। তিনি আরও বলেন, দীর্ঘদিনেও চাকরির ব্যবস্থা না হওয়ায় তার ছোট বোন টাকা ফেরত চাইলে নানা টালবাহানার শিকার হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। শিপন আলীর অভিযোগ, এর জের ধরে লিপি খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে শিপন আলী ও তার  বোনের ছবি প্রকাশ করে মানহানির চেষ্টা করছেন এবং ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট শিপন আলী আরও দাবি করেন, এসব ঘটনার ধারাবাহিকতায় লিপি খাতুন ১২ অক্টোবর গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ওই সংবাদ সম্মেলনে তার খালা সীমা খাতুনের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগও আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন  এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Check Also

শিবগঞ্জ থানার সামনে চাকু হাতে ভিডিও পোস্ট, যুবক গ্রেপ্তার, থানায় মামলা

বগুড়া সংবাদ  : বগুড়ার শিবগঞ্জ থানা এলাকার সামনে চাকু হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *