সর্বশেষ সংবাদ ::

প্রধানমন্ত্রী নৈতিকতা শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন -শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বগুড়া  সংবাদ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এখান থেকে বেড়িয়ে আসতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং নৈতিকতা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে সরকার একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করারকাজ শুরু করেছে। এরই মধ্যে প্রাথমিক খেলাধুলা শুরু করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে হচ্ছে এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপ হচ্ছে। একই সাথে উৎসবমুখর পরিবেশে পড়ালেখা ও খেলাধুলার সমন্বয় করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১জন কর্মর্তারওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঝড়ে পড়া শিক্ষার্থীদেরকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এসএসসিতে যারা দুটি বিষয়ে ফেল করবে তাদেরকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ফেইলের লিগাসি বছরের পর বছর হবে না। সরকার শিক্ষার্থীদের জন্য বছরের পর বছর পরীক্ষা নেওয়া অথবা কালক্ষেপণ করার সুযোগ দিবে না। এভাবে যারা এগোতে পারবে না তাদেরকে নিয়ে যাওয়া হবে কারিগরি শিক্ষা ব্যবস্থায়।
আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) সরদার মো: কেরামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএ এর মহাপরিচালক ড. আব্দুল মজিদ, মন্ত্রীর সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মোঃ মেজবাহুল হক প্রমুখ। পরে মন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Check Also

শিবগঞ্জ থানার সামনে চাকু হাতে ভিডিও পোস্ট, যুবক গ্রেপ্তার, থানায় মামলা

বগুড়া সংবাদ  : বগুড়ার শিবগঞ্জ থানা এলাকার সামনে চাকু হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *