সর্বশেষ সংবাদ ::

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারনের দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের অপসারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন সহ ৬ দফা দাবীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। মঙ্গলবার বেলা আড়াইটায় কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ বগুড়া শাখা অফিসের সমানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরীর আহবায়ক এড. শাহীন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে ফোরামের আহবায়ক এড. শাহীন মিয়া বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি। সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন।

Check Also

কাহালু উপজলা নিষিদ্ধ আ.লীগর সহ-সভাপতি বদর খান গ্রফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজলা নিষিদ্ধ আওয়ামীলীগর সহ-সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদর সাবক চয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *