সর্বশেষ সংবাদ ::

কাহালু বিসিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান

বগুড়া সংবাদ  : বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন (সিদ্দিকী) বগুড়ার কাহালু বিসিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি কাহালু বিসিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) ও উপসচিব কে এম আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (মার্কেটিং) এবাদত হোসেন এবং কাহালু বিসিকের লিয়াজোঁ অফিসার তন্ময় কুমারসহ সংশ্লিষ্টরা।
এর আগে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন (সিদ্দিকী)।
কর্মশালায় বগুড়ার কাহালু বিসিকের আওতাধীন বিভিন্ন তাঁতি সমিতির তাঁত শিল্পীরা উপস্থিত ছিলেন।

Check Also

কাহালু উপজলা নিষিদ্ধ আ.লীগর সহ-সভাপতি বদর খান গ্রফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজলা নিষিদ্ধ আওয়ামীলীগর সহ-সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদর সাবক চয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *