

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সরকার তাদের নির্বাচনী ওয়াদা থেকে সরে গিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে না দাঁড়ালে আমাদের লংমার্চ করার দরকার হতো না । সরকার ভালই ভালই দেশের ১৮ কোটি মানুষের গণদাবি মেনে নিলে আমাদের লংমার্চ করতে হবে না । আর যদি সরকার দেশের ১৮ কোটি মানুষের ৮ দফা মেনে না নেয়,তাহলে জনগণ ১ দফার আন্দোলন শুরু করবে। ১ দফার আন্দোলন শুরু হলে বিজয় ছাড়া কেউ ঘরে ফিরবে না। অবারও ফ্যাসিবাদ মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
১ দফার আন্দোলনে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘প্রস্তুত থাকুন । বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। এই লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। ফ্যাসিবাদ হেরে যাবে।
১৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ চলাকালে বগুড়ার মাটিডালিতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বগুড়া মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও মাওলানা মানছুরুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আমীরে জামায়াত বলেন, অবলিম্বে গণভোটের রায় বাস্তবায়ন ,জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে দ্রুত রায় কার্যকর, তেল-গ্যাস, জ্বালানি ও সার সংকট নিরসন,নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সবখানে দলীয়করণ ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের দাবিতে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে আমীরে জামায়াত বলেন,সবজান্তা স্বরাষ্ট্র মন্ত্রী সব মন্ত্রনালয় চালাতে গিয়ে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
সরকার ভোটের আগে ১ কোটি বেকারের হাতে কাজ তুলে দেওয়ার ওয়াদা করে ক্ষমতায় গিয়ে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের কথা বলে এখন অস্বীকার করছে,জুলাই বাস্তবায়নের কথা বলে এখন সব ভুলে গেছে।
আমীরে জামায়াত বলেন, এই সরকার চব্বিশের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে বেঈমানী করে আবারো স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর স্বপ্ন দেখছে। জুলাই বিপ্লবের বিজয়ী জনতা আর দেশে নতুন করে আরেকোন ফ্যাসিস্ট স্বৈরাচারকে দু:শাসন চালাতে দিবে না।
এর আগে টাঙ্গাইল,সিরাজগঞ্জে এবং বগুড়ার শেরপুরের পথসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে কঠিন সংগ্রাম, সরকার জনগণের সাথে বিশ্বাস ঘাতকতা করছে। আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরী ; আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।কর্নেল ড. অলি আহমেদ বীরবিক্রম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে আওয়ামী লীগের দ্বারা সরকার, প্রশাসন চালাচ্ছেন, এভাবে দেশ চালাতে পারবেন না।আমাদেরকে একদফা আন্দোলনের দিকে ঠেলে দিবেন না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, আজকের এই লং মার্চ প্রমান করছে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করতে জানে। সোজা আঙুলে ঘি না ওঠলে আঙুল বাঁকা করতে জানে জনগণ।
জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে।’ সমাবেেশ অন্যান্যদরে মধ্যে আরো বক্তব্য দনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালদ্দীন আহমেদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক ফেরদাউস আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির (বিডিপি)সহ সম্পাদক রেজাউল করিম।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর সেক্রেটারী অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা সেক্রেটারী মাও: মানছুরুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা নায়েবে আমীর অধ্যা: আ: বাছেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর নায়েবে আমীর আব্দুল হালিম বেগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যা: আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা সেক্রেটারি ইঞ্জি: এম এস এ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরী আহবায়ক মো: মোবাশ্বের আলী, লিবারেল ডেমোক্র্যাটিক পাটির (এলডিপি), বগুড়া জেলা সভাপতি এ্যাড: মোখলেছুর রহমান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির (বিডিপি),বগুড়া জেলা সভাপতি মাহফুজুল হক মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিশের বগুড়া জেলা সেক্রেটারি মুফতি মামুন রহমানী, আমার বাংলাদেশ পাটির্র (এবি পার্টি),বগুড়া জেলা সেক্রেটারি মো: জাহিদ, আমার বাংলাদেশ পার্টি বগুড়া জেলা আহবায়ক মো: গোলাম রহমান রয়েল, জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা সদস্য সচিব, সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিশ,বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মাও: আব্দুর রহমান মোল্লা, বগুড়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাও: আব্দুল বাছেত, বগুড়া মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলার যুগ্ম আহবায়ক এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা সিনি: যুগ্ম সদস্য সচিব এ্যাড: মুহা: ইজাজ আল ওয়াসী জ্বীম, বগুড়া মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ মো: ইকবাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি মো: আজগর আলী , বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড: শাহীন মিয়া, বগুড়া মহানগর জামায়াতের দাওয়াহ সম্পাদক অধ্যাপক মো: হেদাইতুল ইসলাম, বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাক মো: আব্দুল হামিদ বেগ, ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব সভাপতি মো: শাহরিয়ার বিপ্লব, ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম সভাপতি মো: সাদ্দাম হোসেন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি(বিডিপি),বগুড়া জেলা সেক্রেটারি এ্যাড: শাফিকুর রহমান শাফী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) বগুড়া জেলা সেক্রেটারি আনিছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারি সেক্রেটারি তৌহিদুল ইসলাম, বগুড়া মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড: আল-আমিন, বগুড়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো: মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা যুগ্ম সদস্য সচিব মো: আবদুস সবুর সুমন, বগুড়া জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড: নূরুল ইসলাম আকন্দ, বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: আব্দুস ছালাম তুহিন, বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো: শফিকুল ইসলাম, বগুড়া জেলা, ছাত্রশক্তির আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন প্রমুখ ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা