সর্বশেষ সংবাদ ::

ধুনটে ধর্ষণ মামলার আসামীসহ ১২ জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আসামী ও একজন মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষণ মামলার আসামী রফিকুল ইসলাম মধু (৫০) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপর গ্রামের আলতাব আলীর ছেলে। গত ২২ আগষ্ট একই গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ২৫ আগষ্ট তার বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে ধুনট থানায় সোপর্দ করেন।

এছাড়া ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারী পরোয়ানামুলে আরো ১০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা থেকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বগুড়া সংবাদ  : জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের টাই-ইন কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *