সর্বশেষ সংবাদ ::

দেশী-বিদেশী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে টিএমএসএস এর মৈত্রী মন্দিরে পালিত হয়েছে জন্মাষ্টমী উৎসব। শুক্রবার সকালে মন্দির থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আশেপাশের পুরো এলাকা প্রদক্ষিণ করে। পরিবার পরিজন থেকে দূরে বগুড়ায় অধ্যানরত থাকা বিদেশী সনাতনী শিক্ষার্থীরা প্রাণখোলা উৎসব করেন এই আয়োজনে।
মৈত্রী মন্দিরের সভাপতি অসীম কুমার ঘোষের সভাপতিত্বে জন্মাষ্টমীর এই র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: চিত্তরঞ্জন মিশ্র। এসময় তিনি তার বক্তব্যে বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পরছি কিন্তু এটি আমাদের মূল সত্ত্বা নয়। মানুষে মানুষে সম্প্রীতি, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল ভিত্তি ও শেকড়। দেশের উন্নয়নে মানুষ হিসেবে সকলের অবদান থাকতে হবে সেখানে কে কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের সেই বৈষম্যের সুযোগ নেই। সারাদেশের মাঝে স্বনামধন্য প্রতিষ্ঠান টিএমএসএস শুরু থেকে তার যাত্রাটি করেছে অসাম্প্রদায়িক চেতনায়। যেহেতু টিএমএসএস মেডিকেল কলেজসহ অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করে এবং তারা অধিকাংশ সময়ে ক্যাম্পাস কিংবা আবাসিক হলেই থাকেন। তাই সকল ধর্মের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠানটিতে উদ্বোধন করা হয়েছে মৈত্রী মন্দির যেখানে সকলে নির্বিঘ্নে প্রার্থনা করতে পারবেন।
জন্মাষ্টমীর এই র‍্যালিতে আমন্ত্রিত অতিথি ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গৌতম কুমার, টিএমএসএস মহিলা মার্কেটের উপদেষ্টা ববিতা রানী বর্মন, টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল,
মৈত্রী মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র বর্মন, মন্দিরের পুরোহিত পিন্টু গোস্বামী প্রমুখ।
বিশ্বশান্তি কল্পে অসাম্প্রদায়িক চেতনায় জন্মাষ্টমীর এই আয়োজন থেকে দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে বিশেষ পূজা অর্চনা ও সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই মৈত্রী মন্দিরে এমন আয়োজনে খুশি টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারত, নেপালসহ বিভিন্ন দেশের সনাতনী শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের কর্ণধার প্রফেসর ড. হোসনে আরা বেগমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তাদের অধিকাংশই স্কলারশিপ সুবিধা নিয়ে এশিয়া মহাদেশের মাঝে অন্যতম একটি মেডিকেল প্রতিষ্ঠান টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যায়ন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মাঝে জন্মাষ্টমী অন্যতম। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে তারা সকলেই উপবাস করেন। মৈত্রী মন্দিরে জন্মাষ্টমী ঘিরে এত জমকালো একটি আয়োজন যে হবে তা তাদের কল্পনাতীত ছিলো। অসাম্প্রদায়িক চেতনার মাঝে নিজেদের ধর্মীয় প্রার্থনার সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

Check Also

দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বগুড়া সংবাদ  :বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *