সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বগুড়া সংবাদ  :বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল বসাকের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান মায়াজ্জম হোসেন, শাখাওয়াত হোসেন মল্লিক, মেহেরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মোল্লা মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নারী-পুরুষ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Check Also

বগুড়ায় ওয়ার্ড জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শুক্রবার সকালে বগুড়া মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২১ নং ওয়ার্ডের রুকন বৈঠক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *