

বগুড়া সংবাদ : বগুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট (পূর্ব সাইড) ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬। শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে ব্যবসায়ীদের সরাসরি ভোটে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ লিটন হোসেন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মেহেদী হাসান পেয়েছেন ৩৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম মিন্টু ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মামুনুর রশিদ সুফল পেয়েছেন ৩৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে প্রথম মোঃ আরিফ হোসেন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন ৪১ ভোটে দ্বিতীয় হয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম পেয়েছিলেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক তারেক হোসেন ৪৬ ভোটে প্রথম ও সুমন মিয়া ৩৭ ভোটে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আলামিন শেখ ৪৭ ভোটে ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (ভিপি) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মোঃ শাহিন হোসেন পেয়েছেন ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধর্মীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ তানভীর ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলীম শেখ, দপ্তর সম্পাদক মোহাম্মদ কাসেম, প্রচার সম্পাদক ইস্পাহানি তরফদার, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ হাবিব, ফারাজুল ইসলাম মুসা, রুহুল আমিন ও শিপলু।
নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানায় ব্যাসায়ীরা। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, মার্কেটের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা