সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ‘সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ৫৭ জেলার ৩০০ কবির মিলনমেলা

বগুড়া সংবাদ  : সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে বগুড়ায় দিনব্যাপী ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩০০ কবির অংশগ্রহণে বর্ণাঢ্য এ উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
বগুড়া সাহিত্য উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সোহাগ সাদেক স্বাগত বক্তব্য দেন।
দিনব্যাপী আয়োজনে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবি আড্ডা এবং ‘তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা। এ ছাড়া জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবের সদস্য সচিব এইচ আলিম বলেন, “আমাদের এই সাহিত্য উৎসবের লক্ষ্য হচ্ছে তরুণ ও নবাগত কবিদের লেখালেখিতে উৎসাহিত করা। তারা লেখার মাধ্যমে সমাজের সর্বত্র আলোর বার্তা ছড়িয়ে দেবে। মানুষের মধ্যে মানবিক চেতনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মনজু খন্দকার, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন খান এবং সমন্বয়ক কবি লিপি আক্তার।
বক্তারা বলেন, প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির নগরী বগুড়ায় এ ধরনের সাহিত্য উৎসব তরুণ প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাহিত্যচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা আরও জোরদার হবে।

Check Also

বগুড়ার এরুলিয়া ও রাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জামায়াতের কারা নিয়াতিত ২ শিবির নেতা

বগুড়া সংবাদ : আসন্ন বগুড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে কারা নির্যাতিত সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *