সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ  : হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ও কৃষকবান্ধব ভাড়া নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বগুড়া সদরের মাটিডালি মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বর্তমান সংরক্ষণ ভাড়া কমিয়ে সর্বোচ্চ ৪ টাকা ৮০ পয়সা অথবা বিকল্প হিসেবে ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আলু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ লিসান ইসলাম, আলুচাষী ও ব্যবসায়ী শোঃ শাজাহান আলী, মোঃ সোহেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা বা তার কিছু কম ভাড়া নেওয়া হচ্ছে। এই ভাড়া আলু চাষী ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত অযৌক্তিক এবং কৃষকবান্ধব নয়। হিমাগারে আলু সংরক্ষণের পরিচালন ব্যয় ও প্রকল্পের ব্যাংক মুনাফাসহ সর্বোচ্চ ব্যয় প্রতি কেজিতে প্রায় ৪ টাকা। এর সঙ্গে ২০ শতাংশ লাভ যুক্ত করলে প্রতি কেজি আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া দাঁড়ায় প্রায় ৪ টাকা ৮০ পয়সা। তাই এই হিসাবের ভিত্তিতে সর্বোচ্চ ৪ টাকা ৮০ পয়সা অথবা বিকল্প হিসেবে ৫ টাকা ২০ পয়সা কিংবা সরকারি কমিটির নির্ধারিত দামে হিমাগার ভাড়া কার্যকর করতে হবে।
তারা আরও বলেন, সংরক্ষণ ভাড়া অযৌক্তিকভাবে বেশি হওয়ায় আলু চাষী ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকের স্বার্থে দ্রুত যৌক্তিক ভাড়া নির্ধারণ ও তা কার্যকর করা প্রয়োজন। যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে দেশের আলু চাষী ও ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Check Also

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *