
বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) : বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে ধরে গৃহবধূকে দড়ি দিয়ে হাত বেঁধে মারধর, পর গলায় রামদা ধরে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সুমি বেগম (২৮) গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, সুমি বেগমের সঙ্গে রামেশ্বরপুর ইউনিয়নের হাপানিয়া সাগাটিয়া ইদ্রিস আলীর (৫০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইদ্রিস আলী তাকে বিভিন্ন সময় নির্যাতন করেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও নির্যাতন বন্ধ হয়নি।
অভিযোগে সুমি বেগম আরও উল্লেখ করেন, গত ২৫ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে অবস্থানকালে সংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইদ্রিস আলী তাকে গালিগালাজ করেন। পরে ঘরের দরজা বন্ধ করে তার দুই হাত দড়ি দিয়ে বেঁধে হাতে থাকা রামদা গলায় ধরে তার মাথার চুল কেটে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে দিন বলে অভিযোগ করেন ভুক্তভোগি।
পরে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দিয়ে ইদ্রিস বাইরে চলে যান অভিযোগে বলা হয়েছে। এ সময় তার ১২ বছর বয়সী মেয়ে সোহাগী আকতারের সহায়তায় তিনি সেখান থেকে চলে এসে বাবার বাড়িতে আশ্রয় লেন । শারীরিক অবস্থার অবনতি হলে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা লেন । ভুক্তভোগীর দাবি, অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ দায়ের করেন । এ বিষয়ে মডেল থানার ওসি রাকিব হোসেন জানায় ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা