সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় ফজলে খোদা বাবলু (৫১) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার ভোর রাতে নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলে খোদা বাবলু ধুনট উপজেলা এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে এবং তিনি এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

ধুনট থানার এসআই আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ২০২৩ সালের ৭ জুন পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা চলাকালীন ফজলে খোদা বাবলু সহ এজাহার নামীয় এবং অজ্ঞাত আসামীগণ হামলা চালিয়ে ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের আহত করে। এঘটনায় ২০২৪ সালে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে সোমবার ভোর রাতে ফজলে খোদা বাবলুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার সকালে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃত আসামী জামিনে মুক্তি পেলে পলাতক থেকে তিনি মামলার তদন্ত কাজে বিঘœ ঘটাতে পারেন। একারনে মামলার তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

 

Check Also

বগুড়ায় হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ  : হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *