সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে ভুয়া মাস্টার রোল তৈরির অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার গ্রেপ্তার

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম৷ লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আব্দুর রশিদ নামে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ইউনিয়ন বিএনপির নেতা বলে জানা গেছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরণ করা হয়।

তবে অভিযোগ রয়েছে, উপজেলার কয়েকজন ডিলার সুবিধাভোগীদের চাল না দিয়ে নগদ অর্থ দেওয়াসহ ওজনে কম চাল দিচ্ছেন। এতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সুবিধাভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবশ্যই সংশ্লিষ্ট ডিলাররা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার (২৪ আগস্ট) অনিয়মের খবর পেয়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা দেখতে পান, সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ না করেই চাল দেওয়ার একটি ভুয়া তালিকা বা মাস্টার রোল তৈরি করা হয়েছে। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই ভুয়া নামের তালিকা তৈরির অভিযোগে ডিলার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Check Also

সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বগুড়া সংবাদ  : অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সান্তাহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *