

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ :বগুড়া) ৫ আগষ্ট’২০২৬। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেস্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর নির্দেশনায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা সদরে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে, পুষ্প শ্রদ্ধান্জলি নিবেদন করে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।
এসময় শহীদদের মাগফিরাত ও আহত জুলাই যোদ্ধা-
দের সুস্হ্যতা কামনাকরে দোয়া করা হয়।
একই ভাবে শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের
আশরাফপুর পালিকান্দায় শহীদ সেলিম মাষ্টারের
কবরে শ্রদ্ধান্জলি নিবেদন শেষে মাগফিরাত কামনা করে দোয়াকরা হয়।
পরে উপজেলার বুড়িগন্জ ইউনিয়নের পন্চদাস গ্রামের শহীদ শ্রমিকনতা রনি মিয়ার কবরে শ্রদ্ধান্জলি নিবেদন শেষে সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ বুলবুল ইসলাম, পৌর
বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, বিএনপিনেতা,রফিকুল ইসলাম, জেড এম মতিন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম,সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদি হাসান তমাল,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, আলমগীর , বাবু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর, পিরব ইউনিয়ন বিএনপি নতা জাহাংগীর মিলন, জহুরুল, মিশি, মাসুদ, খলিল, , বুড়িগন্জ ইউনিয়নের বিএনপি নেতা মোকাব্বর হোসেন রাশেদ সহ স্হানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা