সর্বশেষ সংবাদ ::

লয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্টিল ওয়েল্ডিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা স্টিল ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আতিকুল ইসলাম লয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে স্টিল ওয়েলিং শ্রমিক ইউনিয়ন। রবিবার বিকেলে মাটিডালী বন্দর হতে মিছিলটি বের হয়ে আটাপাড়া সিঙ্গার ভবনে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী সভাপতি শ্রমিক নেতা মোঃ আজগর আলী, ফেডারেশনের বগুড়া মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ঢালাই শ্রমিক নেতা সাইদুল ইসলাম, প্রভাষক জিয়াউর রহমান, শ্রমিক নেতা আব্দুল হান্নান, রাসেল জিলাদার , আরিফুল ইসলাম, আলিফ মাহমুদ, আব্দুল কুদ্দুস এরশাদ, সাবেক ধর্মীয় সম্পাদক সুলতান মজিদ, সংগঠনের উপদেষ্টা মনোয়ার হোসেন ঈশা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শফিকুল ইসলাম, যুবনেতা প্রভাষক মোকাম্মেল হক, সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন বাকী, উপদেষ্টা আব্দুল কাদের রানা, এজাজ আহমেদ আসলাম প্রমুখ। গত শনিবার বিকেলে জয়পুরপাড়া মাটিডালি বাজার সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এক চা কারিগরকে মারধরের প্রতিবাদ ও বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই নেতা। হামলায় গুরুতর আহত শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া সদরের ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। সমাবেশে অতি দ্রুত হামলাকারীদের আটক করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

Check Also

রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে আওতায়ধীন হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ে জায়গায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *