সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আবাবিল হজ গ্রুপের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় আবাবিল হজ গ্রুপের তত্ত্বাবধানে এবং আযমী ট্যুরস এন্ড ট্রাভেলসের সার্বিক সহযোগিতায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেটের টিএমএসএস অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বকশিবাজার ইলাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম (স্বাধীন)। প্রধান মেহমান ছিলেন আবাবিল হজ গ্রুপ বাংলাদেশের স্বত্বাধিকারী আলহাজ মো. আবু ইউসুফ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহিল বাকী।
অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য ও উপস্থিতি ছিল ভাই পাগলা বাইতুর রহম গোরস্থান জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, বামুজা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ড. আব্দুল বারী রশিদী, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী, বুজুর্গধামা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী,
কল্লাপাড়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ড. আবু সালেহ মামুন,তেলিপুকুর শাহ কামালিয়া কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহজাহান আলী সিরাজী, মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী, মাওলানা হায়দার আলী, মাওলানা এইচ. এম. মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আশরাফ বিন মোবারক সিদ্দিকী এবং মাওলানা আবু আইয়ুব সাঈদী।
সভায় বক্তারা হজ পালনের সঠিক প্রস্তুতি, হজযাত্রীদের করণীয়, ইসলামী মূল্যবোধের চর্চা এবং হজ ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন আযমী ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি মাকসুদ আল আযমী।

Check Also

সান্তাহারে বেডোর বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন

বগুড়া সংবাদ  :  বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) উদ্যোগে বাজেট ও পরিকল্পনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *