সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে বেডোর বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন

বগুড়া সংবাদ  :  বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) উদ্যোগে বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা সান্তাহার পৌর শহরের বিনোদন কেন্দ্রের হীরাঝিল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
বেডোর নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেডোর কার্য নির্বাহী কমিটির সাধারণ সদস্য সায়েদা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, বেডোর পরিচালক (কার্যক্রম) আতোয়ার হোসেন, উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু রায়হান মোহাম্মদ আব্দুল হাই , সিনিয়র সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) রওশন আবু আল ফারহান, মহা ব্যবস্থাপক (অডিট ও কমপ্লায়েন্স) হারুন আল মামুন, স্মার্ট প্রজেক্টের পিএম আব্দুর রাজ্জাক, বেডোর ম্যানেজার (প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) সানোয়ার হোসেন প্রমুখ।
সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশ গ্রহণ করেন। নতুন অর্থ বছরের বাজেট, কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের কৌশল, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তব্য শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট ও প্রোগ্রামের কর্মকাণ্ড নিয়ে সংশ্লীষ্ট কর্মকর্তারা প্রেজেন্টেশন দেন। এরপর সেরা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠী।

Check Also

দুপচাঁচিয়ায় জুলাই শহীদ দিবস পালন

বগুড়া সংবাদ : জুলাই শহীদ দিবস দুপচাঁচিয়া উপজলা প্রশাসনর আয়াজন পালন করা হয়ছ। এ উপলক্ষ ১৬জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *