সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় দুই দিনে ডায়রিয়ায়  সাতজন রুগী হাসপাতালে ভর্তি

 

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় ডায়রিরা রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা হাসপাতালে বিভিন্ন গ্রামের সাতজন রুগী ভর্তি হয়েছে। গত মঙ্গলবার ভর্তি হয়েছে ফেনসি খাতুন (৭), নূরজাহান বেগম (৫৪), হাসিনা জান্নাত (৮ মাস),রিয়া খাতুন (১) ও জান্নাতুল বেগম (২৫)। সোমবার ভর্তি হয়েছে শাহাদৎজামান (৯) মাস ও লিলি বেগম (৩০)। হাসপাতালে ভর্তি ছাড়াও অনেকে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে থাকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমীন কবিরাজ জানান, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রুগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ রয়েছে। বর্তমানে কোনো সংকট নেই। রুগীরা বলেছেন হাসপাতাল থেকে আমরা বিনামূল্যে স্যালাইন ছাড়াও অন্যান্য ওষুধ পাচ্ছি। তবে রুগীদের কক্ষ, কক্ষের বাইরে ও বাথরুম নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রেখে হাসপাতালকে দুর্গন্ধ মুক্ত করা প্রয়োজন বলে ভুক্তভোগীরা এমনটি প্রত্যাশা করেন।

 

Check Also

বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও রোপন

বগুড়া সংবাদ : পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *