

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কু’পি’য়ে হ-ত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নি-হ-ত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হ-ত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কু’পি’য়ে তাকে হ-ত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফের ম’র-দে’হ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম’র-দে’হ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নি’হ-তে’র বোন রুমি অভিযোগ করেন, তাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তার দাবি, সেই বিরোধের জের ধরে বাদল ভাড়াটিয়া লোক দিয়ে সেলিম, জীবন, নাহিদসহ কয়েকজনের মাধ্যমে তার ভাইকে হ-ত্যা করিয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা