সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় তিন দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার দাস ও সদস্য আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহফুজ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এবং কমিটির সদস্য আনোয়ারুল আজাদ লিটন।

এসময় উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতার বিচারক উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবী, ভাইস প্রিন্সিপাল মনোয়ারা খাতুন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, আব্দুস সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, আলহাজ আব্দুর রাজ্জাক, মমতাজ মহলসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

Check Also

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সুরক্ষায় কল্যাণ সমিতির উদ্যোগ

বগুড়া সংবাদ :পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *