সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা ১২টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেল কাহালু থানা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, সার্কেলগণ, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।
মাসিক অপরাধ পর্যালোচনা সভা মে/২৬ইং মাসে বগুড়ার ১২টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কাহালু থানাকে স্বীকৃতি প্রদান করা হয়।

 

Check Also

বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ছাত্রদল নেতা জেল হাজতে

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *