সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুইজন আহত

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুইজন হলেন-বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটাপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বগুড়ার শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন জানান, রাশেদ ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। তাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
বগুড়া সদর থানার অফির্সার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযানে ওই এলাকায় মাদকব্যবসায়ীদের ধরতে যায়। এমন খবরে রাশেদের ওপর সন্দেহে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়া সংবাদ  :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *