সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় মুনির হত্যা মামলার আসামি আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

বগুড়া সংবাদ::জুলাই গণঅভ্যুত্থানে নিহত মুনির হত্যা মামলার তদন্তভুক্ত আসামি তালোড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানা (৪৩)কে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা তালোড়া পৌর এলাকার স্বর্গপুর মহল্লার জাফর আলী মণ্ডলের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুনির হত্যা মামলার আসামি আবু তাহের রানাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *